কেন বেশিরভাগ নতুন উদ্যোক্তা মাঝপথে থেমে যান?

কেন বেশিরভাগ নতুন উদ্যোক্তা মাঝপথে থেমে যান?

উদ্যোক্তার পথ কখনো সরল নয়। অনেকেই আগ্রহ বড় লক্ষ্য নিয়ে শুরু করলেও বাস্তবের চাপে ধীরেধীরে গতি হারান এবং শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন না এবং ব্যর্থ হন।  নিচে দেখুনকী কী কারণে একজন উদ্যোক্তা ব্যার্থ হন

টাকার সঠিক হিসাব না করা

সমস্যা: স্টার্টআপ খরচ, কার্যক্রম খরচ (ভাড়া, বেতন, ইনভেন্টরি), ট্যাক্স/ভ্যাট, অপ্রত্যাশিত ব্যয়ের ফান্ডএসব আলাদা না করলে মাসেই ক্যাশ-শর্টেজ হয়।লাভ = বিক্রিখরচধরে এগোলে কাজ হয় না, ক্যাশফ্লো বুঝতে হয়কবে টাকা ঢুকছে/কবে বেরোচ্ছে।
লক্ষণ: লাভ দেখাচ্ছে, কিন্তু ব্যাংক খালি, সাপ্লায়ার পেমেন্ট আটকে যাচ্ছে, মাসের শেষে ধার করতে হচ্ছে।
কীভাবে ঠিক করবেন:

  • ৩টি আলাদা বাজেট: () এককালীন সেটআপ, () মাসিক OPEX, () জরুরি তহবিল ( মাসের খরচ)
  • Unit Economics লিখে ফেলুন: প্রতি ইউনিটে COGS (Cost of Goods Sold বা বিক্রীত পণ্যের মূল্য), শিপিং, প্যাকেজিং, প্ল্যাটফর্ম ফি, রিটার্নড্যামেজ রেট।
  • Cashflow Calendar: কবে ইনভয়েস ক্লিয়ার হবে, ভ্যাট/ভাড়া/বেতনসপ্তাহভিত্তিক ট্র্যাকার।
  • ক্রেডিট নীতিমালা: সাপ্লায়ারের সাথে 30–45 days, কাস্টমারকে আগাম/পার্ট পেমেন্ট।
  • বাজেট রুল: প্রথম বছরে মার্কেটিং ইনভেন্টরির জন্য টোটাল বাজেটের 40–60% বরাদ্দ রাখুন।

 

বার্নআউট কাজজীবনের ভারসাম্যহীনতা

সমস্যা: একাই সব করা, কাজের দায়িত্ব কর্তৃত্ব অন্য কারও কাছে অর্পণ না করা.
লক্ষণ: ক্রমাগত ক্লান্তি, সিদ্ধান্তে দেরি, কাজ পিছোনো, আগ্রহ কমে যাওয়া।
কীভাবে ঠিক করবেন:

  • Role Stack লিখুন: ফাউন্ডার হিসেবে ৪টি কোর কাজ (যেমন সেলস, প্রোডাক্ট, ফাইন্যান্স)—বাকি কাজ ভারপ্রাপ্ত/ফ্রিল্যান্সার দিয়ে করিয়ে নিন।
  • ডেইলি ফোকাস: প্রতিদিন ৯০ মিনিটের ৩টা ডীপ-ওয়ার্ক ব্লক রেখে বাকিটা মিটিং/সমন্বয়/হালকা টাস্কে দিন।
  • No-Chat Hours: সকাল 9–11 বা রাত 9–11—নির্দিষ্ট সময়কল / মেসেজপুরোপুরি বন্ধ রাখুন।
  • Recharging Rules: সপ্তাহে ১দিন অফ, দৈনিক ৩০ মিনিট হাঁটা/ব্যায়াম, ঘণ্টা ঘুম।

ত্বরিত ফলের বাড়তি প্রত্যাশা

সমস্যা: ব্র্যান্ড/চ্যানেল/SEO—এসব কমপক্ষে ১৮০-৩৬০ দিনের প্লানিং, তবু ১০১৫ দিনের ভেতর স্থায়ী ফল চাওয়া।
লক্ষণ: ক্যাম্পেইন ১০ দিন করেই বন্ধ করে দেওয়া, বারবার নতুন  চ্যানেলে কাজ করা (Shiny Object Syndrome)
কীভাবে ঠিক করবেন:

  • Channel Maturity Map (১৮০-৩৬০ দিন): ফেসবুক/গুগল Ads (তাৎক্ষণিক), SEO (৯০+ দিন), ইমেইল/রিটেনশন (৩০৬০ দিন)
  • Learning Budget: মাসিক বাজেটের 10–15% শুধু টেস্টের জন্য ব্যয় করা।

সহযোগী নেটওয়ার্কের অভাব

সমস্যা: একা সিদ্ধান্ত নেওয়ারিসোর্স/আইডিয়া/রেফারেল এইগুলো ভালোভাবে রেসার্স না করেই পদক্ষেপ গ্রহণ করা।


দুর্বল পরিকল্পনা অগভীর বাজারবোঝা

সমস্যা:সবাই আমার গ্রাহক’—এই ধারণা থেকে বের হয়ে আসুন। কেননা মার্কেটে এক একটা পন্যের গ্রাহক এক এক জন। তাই গ্রাহক তৈরি করতে হবে বুঝে শুনে।


বাজারপরিবর্তনে এডাপ্ট না করা

সমস্যা: বাজারের সাথে ট্রেন্ড/চ্যানেল/পলিসি বদলালে স্ট্র্যাটেজি বদলাতে দেরি করে ফেলা।
লক্ষণ: আগের কপি/ক্রিয়েটিভ/অফারেই আটকে থাকা, মার্কেট যাচাই না করে পুরোনো স্টাইলে মার্কেটিং করা।
কীভাবে ঠিক করবেন:

  • Quarterly Review: প্রতি ৯০ দিনে প্রোডাক্ট-মার্কেট-চ্যানেল ফিট রিভিউ, কাস্টমার ডেটা/সার্চ ট্রেন্ড দেখুন।
  • Portfolio Approach: এক চ্যানেলের ওপর ১০০% নির্ভর করে থাকবেন না বরং ২৩টি চ্যানেলে কাজ করে দেখুন এবং একটি প্রাইমারি চ্যানেল রাখুন।
  • Rapid Iteration: নতুন অফার/বান্ডল/ক্রিয়েটিভ সপ্তাহে একবার রোল-আউট করুন।